পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্যামনগর গ্রামে গতকাল সকালে পানিতে ডুবে তানজিলা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন কুমার সাহা বলেন, গতকাল সকাল ১০টার দিকে তানজিলা বাড়ির আঙিনায় খেলা করছিল। এরই এক ফাঁকে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্বজনেরা।