পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মো. সাফিন (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার হানিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম আবু বকর ছিদ্দিক। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা-বাবা পারিবারিক কাজে ঘরের বাইরে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলতে-খেলতে সবার অগোচরে বাড়ি-সংলগ্ন পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার দেহ ভেসে ওঠে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|