পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকায় পানিতে ডুবে শান্ত সেন (১২) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত আলকরণ ৩ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকত।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিমউদ্দিন জানান, বিকেল চারটার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ভেসে যায় শান্ত। বিকেল পৌনে পাঁচটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল শান্তর খোঁজে পানিতে নামে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কর্ণফুলী নদীতে গোসল করতে নামা এক ব্যক্তি শান্তর লাশ খুঁজে পান।