প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে সামি নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাহার্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামি কাহার্তা গ্রামের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী সোহেল রানার ছেলে। সামির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরের দিকে সামিকে তার মা বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে সামিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।