পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ি গ্রামে গত শনিবার মনোয়ার হোসেন নামের (২) এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
গ্রামের মনি বেগম ও খয়বর আলীর একমাত্র সন্তান সে। সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মনোয়ার মায়ের সঙ্গে থাকত। শনিবার সকালে মনোয়ার নিখোঁজ হয়। এলাকাবাসী দুপুরে শিশুটির লাশ ওই গ্রামের একটি পুকুরে ভাসতে দেখে। লাশ উদ্ধারের পর শিশুটির বাবা ও মা একে অপরের বিরুদ্ধে সন্তানকে হত্যার পাল্টাপাল্টি অভিযোগ তোলেন। ডিমলা থানার ওসি রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।