প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রবিউলের বাবা মো. রফিকুল ইসলাম জানান, সবার অগোচরে রবিউল বাড়ির পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে ডুবে যায়। একসময় খোঁজাখুঁজি শুরু হলে কোথাও না পেয়ে পুকুরে তল্লাশি করে তাকে উদ্ধার করা হয়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।