পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামে গতকাল দুপুরে পুকুরে ডুবে আবদুল্লাহ আল মামুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ ওই গ্রামের আজগর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আবদুল্লাহ বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। আজগর আলী বলেন, সবার অগোচরে পানিতে ডুবে আবদুল্লাহর মৃত্যু হয়।