পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পানিতে ডুবে খুশি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। খুশি সদর উপজেলার চাপড়াসরমজানী ইউনিয়নের ইটাচালি গ্রামের আবদুর রশিদের মেয়ে।
খুশি চাপড়াসরমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ইটাচালি গ্রামে বুড়িখোড়া নদীতে দুপুরে গোসল করতে নেমে খুশি পানিতে ডুবে মারা যায়।