পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পানিতে ডুবে তানজিদ হক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ পাওয়া যায়।
তানজিদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রামের মেজবাউল হকের ছেলে। শিশুটি তার মা টুম্পা বেগমের সঙ্গে মির্জাপুর গ্রামে তার নানা শমসের আলীর বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিকেলে বাড়ির পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মুঠোফোনে শিশুটির বাবার আবেদনের ফলে গতকাল রোববার শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।