পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরের ধরনীবাড়ী ইউনিয়নের লাঠিরখামার গ্রামে গতকাল শনিবার পানিতে ডুবে ঊর্মি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঊর্মি ওই ইউনিয়নের ছাগলিপাড়া গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে।
ঊর্মির পরিবার সূত্রে জানা গেছে, ঊর্মি গতকাল সকালে তার বাবার সঙ্গে ঢাকা থেকে বাড়িতে আসে। পরে ইউনুছ তাকে লাঠিরখামার গ্রামে নানার বাড়িতে রেখে আসেন। দুপুরে ঊর্মি একটি পুকুরপাড়ে গাছের গুঁড়ির ওপর খেলতে যায়। এ সময় সে পা ফসকে পুকুরের পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।