পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে রেহান হোসেন নামের ছয় বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রেহান উপজেলার সাঁকোয়া গ্রামের গোলাম রসুলের ছেলে। গতকাল রোববার সকালে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে গিয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সবার অজান্তে সকালে কোনো এক সময় রেহান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। রেহানকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে মৃত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে গ্রামবাসী তাকে উদ্ধার করে। রোববার দুপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।