পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে রিপন সরকার নামের একবছর তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের জহিরুল হক সরকারের ছেলে।

পরিবারের লোকজন জানান, আজ শুক্রবার সকাল আটটার দিকে রিপন বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া য​াচ্ছিল না। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে ডোবার পানিতে তার লাশ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।