পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে গতকাল সোমবার দুপুরে পুকুরে ডুবে সিয়াম হোসেন (১০) নামের এক শিশু মারা গেছে। শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে গ্রামের শিমুল হোসেনের ছেলে সিয়াম বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলছিল। পরে কোনো ফাঁকে সবার অগোচরে সে ওই পুকুরে পড়ে যায়, তা কেউ জানতে পারেনি। দীর্ঘ সময় তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে সিয়াম হোসেনের লাশ ভাসতে দেখা যায়।