পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদীতে ডুবে শামীম মিয়া (১০) নামের এক শিশু মারা গেছে। কামরাঙ্গীরচর সোনামসজিদের পাশে বুড়িগঙ্গার তীর থেকে তার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল পাঁচটার দিকে গোসল করতে গিয়ে শামীম পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শমীমের বাবার নাম হাজি শহীদুল্লাহ।