পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে শিফা আকতার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাজিরহাট বড় মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে।
শিফা ওই মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সে নোয়াখালীর সোনাইমুড়ি থানাধীন মাহুতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে।
নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ আবদুল্লাহ জানান, বেলা আড়াইটার দিকে দুই ছাত্রী শিফা ও সুমাইয়া পুকুরে গোসল করতে যায়। এ সময় শিফা পা পিছলে পুকুরে পড়ে যায়। তখন সুমাইয়া তাকে তুলতে যায়। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিফাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সুমাইয়া আশঙ্কামুক্ত বলে জানা গেছে।