প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে সাকিবুল হাসান (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মোতালেবের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সাকিব বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল। ছোটাছুটির একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির লোকজনের অগোচরে সে পুকুরে পড়ে যায়। দুপুর একটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।