পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে ইমা আক্তার নামের (৮) এক শিশু মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইমা পার্শ্ববর্তী গাজীপুরের মৌচাক এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে। এলাকাবাসী জানান, ইমা মায়ের সঙ্গে সওদাগরপাড়ায় নানা আবদুল জলিলের বাড়িতে থাকত। সমবয়সী কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নেমে গতকাল নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করেন।