পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরের চৌমুহনী এলাকায় গতকাল বুধবার পুকুরে ডুবে আতিক হাসান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আতিক উপজেলার লক্ষ্মণপুর বাড়াইশাল পাড়ার লোকমান হোসেনের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আতিক তার বন্ধুদের সঙ্গে গতকাল সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তার বন্ধু মোকছেদ ও শাওন বাড়িতে খবর দিলে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আতিকের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণবেশ বাগচী গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খুব মর্মান্তিক। খবর পেয়ে আমি ওই এলাকায় গিয়েছিলাম।’