পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় ডোবায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিয়াম হোসেন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার দুর্গাপুর উপজেলার হরিরামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সিয়ামের এক স্বজন জানান, গতকাল শনিবার দুপুরে মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে সিয়াম। বেলা দেড়টার দিকে সে আরও দুই শিশুর সঙ্গে নানার বাড়ির পাশে একটি ডোবায় শাপলা ফুল তুলতে যায়। তখন পানিতে ডুবে তার মৃত্যু হয়।