পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষীপুরের কমলনগরে পানিতে ডুবে মিথিলা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চরফলকন গ্রামের রাজা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ির মনির হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, মিথিলা সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।