পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রিপা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার করজগ্রাম উত্তরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নয়ন হোসেনের মেয়ে রিপা গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের লোকজন আর তাঁকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।