পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পানিতে ডুবে লিমন শেখ নামের চার বছরের এক শিশু মারা গেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিমন ওই গ্রামের নাসির শেখের একমাত্র সন্তান। নাসিরের ফুফাতো ভাই আফজাল হোসেন বলেন, লিমন সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে দুপুর ১২টার দিকে ওই ডোবার পানিতে তার লাশ ভেসে ওঠে।