পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুকুরের পানিতে ডুবে জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদ ওই গ্রামের বেনজির রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাহিদ হাসান বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘ সময় ধরে জাহিদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী বাড়ির পাশের পুকুর থেকে জাহিদকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।