পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ির পাশের পুকুরে পড়ে নীরব মিয়া (৩) নামের একটি শিশু মারা গেছে। গতকাল রোববার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। নীরব ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। পরিবারের লোকজন জানায়, নীরব দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর নীরবকে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।