পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গতকাল মঙ্গলবার মাইশা আখতার (০২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মাইশা উপজেলার ঢেকুঞ্চা গ্রামের মোকাদেছ আলীর মেয়ে। মাইশার চাচাতো ভাই আতাউল ইসলাম বলেন, সকালে মাইশার মা বাড়িতে রান্না করছিলেন। পাশেই মাইশা খেলছিল। হঠাৎ চুলার কাছে কয়েকটি হাঁস আসে। মাইশা হাঁসগুলো তাড়িয়ে পুকুরে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে না আসায় তার মা পুকুরপাড়ে গিয়ে মাইশাকে পানিতে ভাসতে দেখেন। পরে মাইশাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুদীপ্ত কুমার বলেন, এখানে আনার আগেই মাইশার মৃত্যু হয়েছে।