পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানিয়াদি এলাকায় পানিতে ডুবে রাকিব হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার সজল মিয়ার ছেলে ও বানিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এলাকাবাসী সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাকিব খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তাসলিম নামের অপর এক ছাত্র ছুটে এসে বিষয়টি রাকিবের পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।