পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে সুমাইয়া নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। পরিবারের বরাত দিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ইভা সেন বলেন, সুমাইয়া দুপুরে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। এখান আনার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। পরে লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।