পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুর নাম মো. আবু সাইদ (৩)। সে একই গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু সাইদ। খেলার একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির চিকিৎসক রবিউল আজম বলেন, দুপুর পৌনে ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।