পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলার সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার নিশাত আকতার (৪) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। নিশাত স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুদের মেয়ে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরে বাড়ির সামনের পুকুরপাড়ে খেলতে গিয়ে নিশাত পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।