পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুরপাড়া এলাকায় গত শুক্রবার পুকুরের পানিতে ডুবে অনিক হাওলাদার (২) নামের এক শিশু মারা গেছে। অনিক রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকার অকুল হাওলাদারের ছেলে। বাবুরপাড়া এলাকার এক আত্মীয়বাড়িতে সে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল। বাবুরপাড়ার পল্লিচিকিৎসক গৌরাঙ্গ দাস বলেন, বৃহস্পতিবার মায়ের সঙ্গে অনিক তাঁদের বাড়িতে আসে। শুক্রবার দুপুরে অনিক বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিকেলের দিকে পুকুরে তার লাশ ভেসে ওঠে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি