পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামে পানিতে ডুবে ইয়াছিন মিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মফিজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে ইয়াছিন বাড়ির পাশে ঢোলভাঙ্গা নদীতে পড়ে যায়। পরে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।