পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে দীপু রায় (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দীপু ওই গ্রামের রিকশাচালক নিবাস চন্দ্র রায়ের ছেলে। সে জামিরবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এলাকার কয়েকজন জানান, দীপু স্কুল থেকে এসে রাস্তার পাশের পুকুরে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।