প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে মোস্তাকিন বিল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গয়াবান্ধা নয়াপাড়ার মোতালেব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে মোস্তাকিন খেলার ফাঁকে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।