পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার জগপাড়া গ্রামে গতকাল রোববার রুদ্র চন্দ্র সরকার ওরফে রাজ (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই গ্রামের আশিষ চন্দ্র সরকারের ছেলে। আশিষ চন্দ্র জানান, দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে এক শিশুকে ভাসতে দেখে এক ব্যক্তি ঘটনাটি গ্রামের লোকদের জানান। পরে তাঁরা ছুটে এসে রুদ্রকে ভাসতে দেখেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুদ্রের দাদু সাধন চন্দ্র সরকার জানান, গ্রামের লোকজন বলেছেন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির দেহ ছাই ও লবণ দিয়ে ঢেকে রাখলে জীবিত হয়। তাই তাঁরা রুদ্রকে ছাই ও লবণ দিয়ে ঢেকে রাখেন।