পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের সামনের কংস নদে ডুবে গতকাল শুক্রবার মমিনুল ইসলাম (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মমিনুল পাশের জামালগঞ্জ উপজেলার রমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। মমিনুল একই উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার সে আজমপুরে মামার বাড়ি বেড়াতে আসে। গতকাল সকাল নয়টার দিকে কংস নদে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।