পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পানিতে পড়ে সোনালী আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর জামির ফকিরের ডাঙ্গি এলাকায় গতকাল শনিবার বেলা পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। সোনালী ওই গ্রামের সোনা বিশ্বাসের মেয়ে। সোনা বিশ্বাস জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।