পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলার পালগিরি গ্রামের আসাদ মুহুরীবাড়ির বাহার উল্যার ছেলে কামরুল হাসান (৪) ও তাঁর ভাগনি রুনি আক্তার (৪) বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে দুই শিশুর লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।