পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডায় গতকাল শনিবার দুপুরে পানিতে ডুবে মোছাম্মৎ মীম (১০) ও মোছাম্মৎ জুথি (৭) নামের দুই শিশু মারা গেছে। এ দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, কিছুদিন আগে মীম পরিবারের সঙ্গে উত্তর বাড্ডার বেরাইদের নগরদিয়া এলাকায় জুথিদের বাসায় বেড়াতে যায়। গতকাল দুপুর ১২টার দিকে মীম ও জুথি অন্য শিশুদের সঙ্গে বাসা থেকে কিছুটা দূরে খেলতে যায়। সেখানে প্রায় সাত-আট ফুট উচ্চতায় বৃষ্টির পানি জমেছে। খেলাধুলার একপর্যায়ে মীম ও জুথি ওই পানিতে পড়ে তলিয়ে যায়।
মীমের বাবা হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, মীম পরিবারের সঙ্গেই টঙ্গী বাজারসংলগ্ন এলাকায় থাকত। জুথি সম্পর্কে মীমের মামাতো বোন।