প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সকাল ছয়টার দিকে বজ্রপাতে ট্রলার থেকে মাসকাটা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মো. জুলহাস নামে এক শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জুলহাস মেহেন্দিগঞ্জ পৌর শহরের সোনামুখী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন উপজেলার সোনাখালী গ্রামের ট্রলারচালক খোকন বয়াতি এবং ট্রলারের সহকারী বদরপুর গ্রামের মোহাম্মদ আলী ও আলমগীর হোসেন। জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, বজ্রপাতে আহত তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তাঁরা শঙ্কামুক্ত।