পানিতে পড়ে মা-ছেলের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। চিলমারী উপজেলার শাখাহাতি গ্রামে শিশু মিঠু (৫) বাড়ির কাছের পুকুরের পাশে বসে খেলা করার সময় পানিতে পড়ে যায়। তার চিৎকারে মা মিনারা উদ্ধার করতে পুকুরে নামলে তাঁরা দুজনেই পানিতে ডুবে মারা যান। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।