পানিতে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ কয়েন গ্রামে খলিসাডাঙ্গা নদী থেকে গতকাল শুক্রবার কোহিনুর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কোহিনুর ধানাইদহ কয়েন গ্রামের ছাকেন আলীর ছেলে। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, কোহিনুর নিয়মিত রাতে মদ পান করে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার রাতে তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাঁর পরিবারের সদস্যরা গতকাল সকালে খলিসাডাঙ্গা নদীতে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। মাতাল অবস্থায় নদীতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।