প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে পুকুরে ডুবে নুরে জান্নাতুল মেঘলা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মেঘলা ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে। বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী বলেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। দুপুর ১২টার দিকে লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন।