পানিতে বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>লেকের এপার থেকে ওপার পর্যন্ত পরপর বাঁশের খুঁটি বিদ্যুতের তার মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো জায়গায় নড়বড়ে খুঁটি তারের ভারে নুয়ে পড়েছে। এক বাঁশ থেকে অন্য বাঁশের দূরত্বের মাঝখানের তার ঝুলে পড়ে পানি ছুঁই ছুই করছে। রাজধানীর কড়াইল বস্তির গুলশান লেকে দেখা গেল এমন চিত্র। মহাখালী-গুলশান লিংক রোডের বৈদ্যুতিক খুঁটির বেশ কয়েকটি পয়েন্ট থেকে এসব তার সরাসরি খুঁটি বেয়ে চলে গেছে কড়াইল বস্তিতে। বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকির মধ্যে রয়েছে পুরো এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি দেখেও দেখছে না।
গুলশান লেকের মাঝে বাঁশের খুঁটি দিয়ে এভাবেই অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে কড়াইল বস্তিতে।
গুলশান লেকের মাঝে বাঁশের খুঁটি দিয়ে এভাবেই অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে কড়াইল বস্তিতে।
খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার
খুঁটিতে বাঁধা বিদ্যুতের তার
না জেনেই স্থানীয় শিশুরা প্রায়ই খেলার ছলে নৌকা নিয়ে খুঁটিগুলোর কাছে চলে যায়, যেখানে পানির মধ্যে খুঁটিতে এ রকম বৈদ্যুতিক তার থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
না জেনেই স্থানীয় শিশুরা প্রায়ই খেলার ছলে নৌকা নিয়ে খুঁটিগুলোর কাছে চলে যায়, যেখানে পানির মধ্যে খুঁটিতে এ রকম বৈদ্যুতিক তার থাকাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গুলশান এলাকার বেশ কয়েকটি পয়েন্ট থেকে এসব তার সরাসরি চলে গেছে কড়াইল বস্তিতে।
গুলশান এলাকার বেশ কয়েকটি পয়েন্ট থেকে এসব তার সরাসরি চলে গেছে কড়াইল বস্তিতে।
ঝড়-বৃষ্টিতে খুঁটি ভেঙে পড়লে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
ঝড়-বৃষ্টিতে খুঁটি ভেঙে পড়লে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।