পানিতে ভিজে বিপুল পরিমাণ ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও পাহাড়ির ঢলে সৃষ্ট বন্যায় কক্সবাজার সদর, রামু ও চকরিয়া উপজেলায় কৃষকদের গোলায় মজুদ রাখা বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন সড়কের ওপর এসব নষ্ট ধান রোদে শুকিয়ে কাজে লাগানোর চেষ্টা চলছে।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, টেকনাফ-কক্সবাজার সড়কের লিংক রোড, মরিচ্যা, উখিয়া, পানেরছড়া ও খুনিয়াপালং পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের ওপর নষ্ট হওয়া ধান শুকানো হচ্ছে। এ ছাড়া রামু উপজেলার ফতেখাঁরকুল, রাজারকুল, গর্জনিয়াসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপর ধান শুকাতে দেখা গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক আশীষ কুমার বলেন, আটটি উপজেলায় গত বোরো মৌসুমে ৮০ হাজার হেক্টরের বেশি জমিতে ধানের বাম্পার ফলন হয়। এর মধ্যে কমপক্ষে ৫০ হাজার মেট্রিকটন ধান চাষিরা বছরের খাদ্য হিসেবে গোলায় মজুদ রাখেন। কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত হয়ে এসব এলাকার বিপুল পরিমাণ ধান নষ্ট হয়ে গেছে।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, শুক্রবার আবারও বৃষ্টি শুরু হওয়ায় ভালো থাকা ধান রক্ষা করা নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।