পানিবন্দী এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে পানিবন্দী এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা ও পানি অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে শহরে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
প্রবল বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধ এলাকার শত শত নারী-পুরুষ শহরে বিক্ষোভ মিছিল করে। পরে ত্রিমোহিনী মোড় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির কেশবপুর উপজেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সিপিবির যশোরে জেলা কমিটির সদস্য মফিজুর রহমান ও আবদুর রাজ্জাক। সমাবেশে আসা মহাদেবপুর গ্রামের আছিয়া খাতুন বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত কপোতাক্ষ খনন করা হোক। তাহলেই আমরা বাঁচতে পারব।’