পানিবন্দী কামরাঙ্গীরচরের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের বিভিন্ন গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো দখল ও ভরাট করে ফেলায় বৃষ্টির পানি নামতে পারছে না। পয়োনিষ্কাশনের নোংরা পানিও বৃষ্টির পানির সঙ্গে মিলেছে। ফলে এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিগুলো গত শুক্রবার দুপুরে তোলা।

.
.

পূর্ব রসুলপুরের ৮ নম্বর সড়কের এই সেতুটি খালের ওপর নির্মাণ করা হয়েছিল। কিন্তু খালটির অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে।

.
.

একসময় বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এই খালটি। এখন সেই খালে পানি নেই—যত দূর চোখ যায় শুধু আবর্জনা।

.
.

বৃষ্টির পানি খালে নামছে না। এ জন্য সড়ক ও গলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

.
.

নোংরা পানির জন্য ঘর থেকে বের হতে পারছেন না পূর্ব রসুলপুরের অনেকে।

.
.

ঘরের মধ্যে ঢুকে পড়েছে নোংরা পানি।

.
.

জলাবদ্ধতার কারণে দৈনন্দিন কাজ করাও অসম্ভব হয়ে পড়েছে নাগরিকদের।