পানিবন্দী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণ মাসে বৃষ্টি হবে—এটাই স্বাভাবিক। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বেহাল রাজধানী ঢাকার রাস্তাঘাট। বিভিন্ন এলাকায় পানি জমে দুর্ভোগে নাকাল শহরবাসী। আবার পানি না জমলেও কাদা-জলে একাকার হয়ে আছে রাস্তা। কয়েক দিন ধরে রাজধানীর কদমতলীর রসুলবাগ, মোহাম্মদবাগ এলাকার মানুষ পানিবন্দী জীবন যাপন করছে। এলাকার আশপাশের জলাশয় ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে না। এতে বাসাবাড়িগুলোতে নোংরা, দুর্গন্ধযুক্ত কাদা-পানি উঠে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। পানি সেচে এ রকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন অনেকে, অনেক বাড়ির নিচতলার বাসিন্দারা বাসা ছেড়ে থাকছেন অন্য কোথাও। প্রতি বর্ষাতেই এমন দুর্ভোগ—সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়েও মুক্তি মেলেনি এলাকাবাসীর। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার তোলা।

পশ্চিম মোহাম্মদবাগের এই বাসাটির নিচতলায় ঢুকেছে বৃষ্টির পানি। পানি সেচে থাকার উপযোগী করছেন এই নারীরা।
পশ্চিম মোহাম্মদবাগের এই বাসাটির নিচতলায় ঢুকেছে বৃষ্টির পানি। পানি সেচে থাকার উপযোগী করছেন এই নারীরা।
রান্নাঘরেও পানি উঠেছে। এর মধ্যেই জীবনের তাগিদে চলছে চুলা।
রান্নাঘরেও পানি উঠেছে। এর মধ্যেই জীবনের তাগিদে চলছে চুলা।
অস্বাস্থ্যকর পরিবেশ মেনে নিয়েই বসবাস করছেন তাঁরা। রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতেও।
অস্বাস্থ্যকর পরিবেশ মেনে নিয়েই বসবাস করছেন তাঁরা। রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতেও।
থাকতে না পেরে অনেক বাড়ির ভাড়াটে বাসা ছেড়ে চলে গেছেন।
থাকতে না পেরে অনেক বাড়ির ভাড়াটে বাসা ছেড়ে চলে গেছেন।
রসুলবাগের চব্বিশ ফুট মোড়ের কাদা-পানি মাড়িয়ে চলছেন পথচারী, ভোগান্তি চরমে।
রসুলবাগের চব্বিশ ফুট মোড়ের কাদা-পানি মাড়িয়ে চলছেন পথচারী, ভোগান্তি চরমে।
স্থানীয় লোকজন চলাচলের জন্য তৈরি করে নিয়েছেন বাঁশের সাঁকো।
স্থানীয় লোকজন চলাচলের জন্য তৈরি করে নিয়েছেন বাঁশের সাঁকো।