পানিবন্দী ফেঞ্চুগঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় ১৫ দিন ধরে পানিবন্দী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসী। ডুবে গেছে প্রধান সড়ক। পানি উঠেছে ঘরে ঘরে। ভোগান্তি পোহাচ্ছে মানুষ। যাতায়াত করতে নৌকা ব্যবহার করছেন এলাকাবাসী। আজ শনিবার ফেঞ্চুগঞ্জ সদরের পশ্চিমবাজার এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ





