পানিবন্দী বরিশাল
বরিশালে বুধবার (২৪ জুন, ২০১৫) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নগরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছে নগরবাসী।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরের সদর রোড। তাই সন্তানকে কোলে নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি।

বরিশাল নগরের ভাটিখানা এলাকার জলমগ্ন এই সড়কে জাল দিয়ে মাছ ধরছে এলাকাবাসী।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বরিশাল নগরের বটতলা-নবগ্রাম সড়ক। সেই সড়কে জাল দিয়ে মাছ ধরছে শিশুরা।

নগরের বটতলা-নবগ্রাম সড়কে জাল দিয়ে মাছ ধরছে শিশুরা। পেছনে মাছ রাখার পাত্র নিয়ে আরেক শিশু।

পানিতে তলিয়ে যাওয়া নগরের বটতলা-নবগ্রাম সড়কে চলছে জাল দিয়ে মাছ ধরার উৎসব।

নগরের বগুড়া রোড এভাবেই তলিয়ে গেছে পানিতে। ভোগান্তিতে চলাচলকারীরা।

নগরের বগুড়া রোডে জমে থাকা পানিতে প্রায় অর্ধেক ডুবে আছে সাইকেলটি।

বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউয়ের চিত্র।

ঘরের ভেতরে উঠেছে বৃষ্টির পানি। বিপাকে এলাকাবাসী। ছবিটি বরিশাল নগরের মুনশি গ্যারেজ থেকে তোলা।

বরিশাল নগরের কালু শাহ সড়কের চিত্র।