পানিবন্দী মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের বৃষ্টিতে যশোরের কেশবপুরের জলাবদ্ধ পরিস্থিতির অবনতি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী মানুষ।

গত কয়েক দিনে কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়নের শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কে আশ্রয় নিয়েছে।

কেশবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভাসহ মঙ্গলকোট, বিদ্যানন্দকাঠি, সাগরদাঁড়ি, পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়ন জলাবদ্ধ হয়ে পড়েছে।

কেশবপুর পৌর এলাকার মধ্যকূল এবং হাবাসপোল এলাকায় গতকাল শুক্রবার ঘুরে দেখা গেছে, প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মানুষ ছুটছে উঁচু এলাকায় আশ্রয়ের সন্ধানে।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

কেশবপুরের মধ্যকূল ভবানীপুরের সালমা বেগমের বাড়িঘর পানির নিচে। দূর গ্রাম থেকে ভেলায় করে দুই সন্তানকে নিয়ে যশোর-সাতক্ষীরা সড়কে আশ্রয়ের জন্য এসেছেন তিনি।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

সড়কে ঘর তৈরি করছেন কেশবপুরের হাবাসপোল গ্রামের ফাতেমা বেগম।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

সড়কে যেভাবে গাড়ি চলে, তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু নিরাশ্রয় মানুষের উপায় নেই। তাই দুপাশে শত শত পরিবার আশ্রয় নিয়েছে।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বৃষ্টি। তাই বৃদ্ধ আয়নাল গাজী ঝুপড়ি ঘরের চালে পলিথিন বেঁধে দিচ্ছেন।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

এখানেই চলছে রান্না, খাওয়া।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

বৃদ্ধা বেহুলা সুন্দরীর কেউ নেই। সাবদিয়া গ্রামে বসতবাড়িও পানিতে ডুবে গেছে। দুপুর গড়িয়ে গেলেও পেটে দানাপানি পড়েনি।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা

হাবাসপোল গ্রামের শিশু শহীদুল মধ্যকূলে এসে বিভিন্ন সংগঠনের ত্রাণ নিয়ে পানি ভেঙে বাড়ি ফিরছে।